
চাঁদপুর প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড সংগঠনের জেলা কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ পূর্বে বাসস্ট্যান্ড চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও সড়কের দুপাশ বন্ধ করে দেয় নেতাকর্মীরা। ওই স্থানে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে।
এরপর নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বায়তুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের জেলা কমিটির আহবায়ক কাজী রাসেল। যুগ্ম আহবায়ক সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব মাহমুদুল হাসান, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ, এনসিপি সদর কমিটির মূখ্য সমন্বয়ক তামীক খান, নিরাপদ সড়ক আন্দোলন জেলা কমিটির সভাপতি সৈয়দ সাকিবুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সেক্রেটারী এইচএম শরীফ, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি জিএম মানিক প্রমূখ।
বক্তারা জাতীয় পার্টির এ হামলাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদ, যুব অধিকার, ছাত্র অধিকার পরিষদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন এবং হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এম জি
- ১‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ২জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৩গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ৫শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৬‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ৭১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৮বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৯কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৪পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৮সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৯মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার





পাঠকের মতামত