

- মার্চ শেষে ছিল ১৯,২৩,৫০৪ কোটি টাকা
- জুন শেষে ১৯,৯৬,৫৮৩ কোটি টাকা
- তিন মাসে বেড়েছে ৭৩,০৭৯ কোটি টাকা
অনিয়ম-অব্যবস্থাপনা, দুর্নীতি-লুটপাট আর সংকটের মধ্যেও এ বছর দেশের ব্যাংক খাতে বেড়েছে আমানতের পরিমাণ। তবে এই আমানত বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে অল্প কিছু ভাল ব্যাংক। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংক খাতে আমানত বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ এক পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে।
তথ্যানুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা। আর চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। সেই হিসাবে ৩ মাসের ব্যবধানে ব্যাংক খাতে আমানত বেড়েছে ৭৩ হাজার ৭৯ কোটি টাকা বা ৩ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের যে প্রবৃদ্ধি হয়েছে, তাতে বেশি প্রবৃদ্ধি ছিল গ্রামীণ এলাকার আমানতের। গত জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় চলতি এপ্রিল-জুনে গ্রামীণ এলাকায় আমানতের ৪ দশমিক ৮৭ শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে শহরাঞ্চলের আমানতের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৬ শতাংশ।
চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতের ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকার আমানতের মধ্যে শহরাঞ্চলের আমানতের পরিমাণ ছিল ১৬ লাখ ৮০ হাজার ৫৫৮ কোটি টাকা। আর গ্রামাঞ্চলের আমানতের পরিমাণ ছিল ৩ লাখ ১৬ হাজার ২৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, মার্চ শেষে দেশের ব্যাংক খাতে যত আমানত ছিল, তার ৮৪ দশমিক ১৭ শতাংশ শহরাঞ্চলের। বাকি ১৫ দশমিক ৮৪ শতাংশ আমানত গ্রামীণ এলাকার।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আমানত বৃদ্ধির পাশাপাশি আমানতের সুদ হারও বেড়েছে। গত মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক ২৪ শতাংশ। আর জুন প্রান্তিক শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩১ শতাংশে। সুদহার বৃদ্ধির কারণে ব্যাংক খাতে ৩ মাসের ব্যবধানে ৭৯ হাজার কোটি টাকা আমানত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে ৩ মাসের ব্যবধানে ব্যাংক খাতে আমানত বাড়ার পাশাপাশি ঋণও বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ।
গত জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১২ হাজার ৬১৮ কোটি টাকা। আর জুন শেষে ব্যাংকের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৪ হাজার ১৭২ কোটি। সেই হিসাবে ৩ মাসের ব্যবধানে ব্যাংক খাতে ঋণ বেড়েছে ২১ হাজার ৫৫৪ কোটি টাকা বা ১ দশমিক ২৬ শতাংশ।
প্রতিবেদন বলছে, জুন শেষে বিতরণ করা ব্যাংক ঋণের মধ্যে ১৬ লাখ ৩ হাজার ৩৯২ কোটি টাকা বা ৯২ দশমিক ৪৬ শতাংশই বিতরণ করা হয়েছে শহরাঞ্চলে। গ্রামীণ অঞ্চলে গেছে মোট ঋণের মাত্র ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা বা ৭ দশমিক ৫৪ শতাংশ।
এএ
- ১মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ২বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৩শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৪আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৫কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৬নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৭দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১০কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত