
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গুজব রটনা করলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের জাহাজ কোম্পানি মোড়ের কালিবাড়ি মন্দিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এসময় সীমান্তবর্তী এলাকায় সাত হাজার পুজা মন্ডপ ও সারাদেশের ঝুকিপূর্ণ মন্ডপগুলোতে বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সারাদেশে দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে র্যাবের মহাপরিচালক বলেন, ২৪ সেপ্টেম্বর থেকে মন্দির ও মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হবে বলে জানান শহিদুর রহমান। আমরা যদি সতর্ক থাকি এই মন্ডপে সার্বক্ষণিক যদি পাহারা থাকে। তাহলে অসুস্থ মন-মানসিকতার লোকগুলো এই সুযোগটি পাবেনা। কতিপয় অসুস্থ খারাপ লোক এই পূজা উদযাপনে কোন বিঘ্ন ঘটাতে না পারে এজন্য আমরা সব সময় সতর্ক থাকবো। আশা করছি এই উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।
তিনি আরো বলেন, সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজারের মতো পূজা মন্ডপ আছে। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি মোতায়ন আছে। এবং সারাদেশে আমাদের ৩৫ হাজার পূজা মন্ডপের মধ্যে অল্প কিছু সংখ্যক পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে। এবং ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মন্ডপে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করার একটা পায়তারা চলছে। আমরা এটা টের পাচ্ছি। আমাদের আইসিটি বিভাগসহ সবগুলি আইন-শৃঙ্খলা রক্ষা করা বাহিনী এই ব্যাপারে সতর্ক আছি। আমরা সোশ্যাল মিডিয়ার এগুলো মনিটরিং করছি। এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি।
আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য প্রচার হলেই এটিকে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যদি এরকম কিছু জানতে পারেন আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। তারা তাৎক্ষণিকভাবে এটি ভেরিফাই করবে। ভেরিফাই করে যে এই পোস্টটি করেছে। সেটি যদি সত্যি হয়।
যারা এই অভিযোগটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবং কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় পূজা মণ্ডপে হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে বিশৃঙ্খলা এড়াতে মন্ডপে- মন্দিরে সিসিটিভি লাগানো ও নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ রাখার পরামর্শও দেন র্যাবের এই শীর্ষ কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা বৃন্দ।
- ১অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়ালেন কাজল মাজমাদার
- ২লোহিত সাগর দিয়ে চলাচলে ফি না নেওয়ার ঘোষণা হুথিদের
- ৩সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৫ তম মৃত্যুবার্ষিকী
- ৪চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৫খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন জন নিহত
- ৬ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৭শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৯সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৯শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ১০বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল





পাঠকের মতামত