জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৫:৫২ পিএম

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গুজব রটনা করলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ারি দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের জাহাজ কোম্পানি মোড়ের কালিবাড়ি মন্দিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এসময় সীমান্তবর্তী এলাকায় সাত হাজার পুজা মন্ডপ ও সারাদেশের ঝুকিপূর্ণ মন্ডপগুলোতে বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সারাদেশে দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, ২৪ সেপ্টেম্বর থেকে মন্দির ও মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হবে বলে জানান শহিদুর রহমান। আমরা যদি সতর্ক থাকি এই মন্ডপে সার্বক্ষণিক যদি পাহারা থাকে। তাহলে অসুস্থ মন-মানসিকতার লোকগুলো এই সুযোগটি পাবেনা। কতিপয় অসুস্থ খারাপ লোক এই পূজা উদযাপনে কোন বিঘ্ন ঘটাতে না পারে এজন্য আমরা সব সময় সতর্ক থাকবো। আশা করছি এই উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

তিনি আরো বলেন, সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজারের মতো পূজা মন্ডপ আছে। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি মোতায়ন আছে। এবং সারাদেশে আমাদের ৩৫ হাজার পূজা মন্ডপের মধ্যে অল্প কিছু সংখ্যক পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে। এবং ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মন্ডপে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করার একটা পায়তারা চলছে। আমরা এটা টের পাচ্ছি। আমাদের আইসিটি বিভাগসহ সবগুলি আইন-শৃঙ্খলা রক্ষা করা বাহিনী এই ব্যাপারে সতর্ক আছি। আমরা সোশ্যাল মিডিয়ার এগুলো মনিটরিং করছি। এগুলি আমাদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি।

আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য প্রচার হলেই এটিকে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যদি এরকম কিছু জানতে পারেন আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। তারা তাৎক্ষণিকভাবে এটি ভেরিফাই করবে। ভেরিফাই করে যে এই পোস্টটি করেছে। সেটি যদি সত্যি হয়।

যারা এই অভিযোগটি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবং কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় পূজা মণ্ডপে হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে বিশৃঙ্খলা এড়াতে মন্ডপে- মন্দিরে সিসিটিভি লাগানো ও নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ রাখার পরামর্শও দেন র‍্যাবের এই শীর্ষ কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা বৃন্দ।

শেয়ার

পাঠকের মতামত

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ রায়হানুল ইসলাম রায়হানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সঙ্গে ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...