
প্রতিপক্ষ রিয়াল ওবেইদোর মাঠে গিয়ে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কেবল জয়ই পায়নি, হ্যান্সি ফ্লিকের দল একপেশে দাপটও দেখিয়েছে। ৩-১ গোলের এই জয়ে লা লিগায় টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল কাতালানরা।
গতকাল (বৃহস্পতিবার) রাতে ওবেইদোর বিপক্ষে শুরু থেকেই পজেশন ও আক্রমণে এগিয়ে থাকলেও বার্সেলোনা ফিনিশিংটা দিতে পারছিল না। এরপর তারা পিছিয়ে পড়ে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার বড় ভুলে। সেখান থেকে একটি করে গোল করে ব্লু গ্রানাদের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছেন এরিক গার্সিয়া, রবার্ট লেভান্ডফস্কি ও রোনাল্দ আরাউহো।
৮০ শতাংশ বল পজেশনের পাশাপাশি পুরো ম্যাচে ২০টি শট নেয় বার্সার ফুটবলাররা। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে ওবেইদো ৭ শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে। ম্যাচ শুরুর মিনিট তিনেকের মাথায় দানি অলমো ক্রসবারের ওপর দিয়ে শট মারেন। এরপর ২৫ মিনিটের মাঝে মার্কাস রাশফোর্ড ও রাফিনিয়ার শট ঠেকিয়েছেন ওবেইদো গোলরক্ষক। ৩০ মিনিটের পর রাফিনিয়ার আরেকটি শট গোলপোস্টে লেগে ফেরে। আরাউহোর আরেকটি শট ফিরিয়ে হতাশ করেন প্রতিপক্ষ গোলরক্ষক।
এক মিনিটের মাথায় মারাত্মক ভুল করেছেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। নিজের সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি প্রতিপক্ষের পায়ে বল মেরে বসেন। সেই ভুলের পুরো ফায়দা তুলেছেন আলবার্তো রেইনা। প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া শটে তিনি লিড এনে দেন ওবেইদোকে। পরবর্তীতে কাতালানরা সমতায় ফেরে ৫৬তম মিনিটে। ফেররান তোরেস প্রথমে ঠিকঠাক শট নিতে না পারলে, সুযোগ আসে এরিক গার্সিয়ার কাছে। স্প্যানিশ ডিফেন্ডার পা ছুঁয়ে সেটিকে গোলে পরিণত করেন।
প্রায় দশ মিনিট পর লেভান্ডফস্কি মাঠে নামেন রাফিনিয়ার বদলি হিসেবে। আর ৫ মিনিটের মধ্যেই তিনি দারুণ এক হেডে বার্সাকে লিড এনে দেন। ফ্রেংকি ডি ইয়ংয়ের বাড়ানো ক্রসে মাথা ছোঁয়ান পোলিশ স্ট্রাইকার। ৮৮ মিনিটেই বার্সা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। এবার রাশফোর্ডের কর্নারে পাঠানো বলে আরাউহো হেডে গোলটি করেছেন।
এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে দ্বিতীয় বার্সেলোনা। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮। ভিয়ারিয়াল ১৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।
- ১লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ২ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৩ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক
- ৪‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৫জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৬গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৭ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬,০০০ কোটি টাকা ছাড়িয়েছে
- ৮শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৯‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ১০১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৯চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার





পাঠকের মতামত