
প্রতিপক্ষ রিয়াল ওবেইদোর মাঠে গিয়ে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কেবল জয়ই পায়নি, হ্যান্সি ফ্লিকের দল একপেশে দাপটও দেখিয়েছে। ৩-১ গোলের এই জয়ে লা লিগায় টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল কাতালানরা।
গতকাল (বৃহস্পতিবার) রাতে ওবেইদোর বিপক্ষে শুরু থেকেই পজেশন ও আক্রমণে এগিয়ে থাকলেও বার্সেলোনা ফিনিশিংটা দিতে পারছিল না। এরপর তারা পিছিয়ে পড়ে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার বড় ভুলে। সেখান থেকে একটি করে গোল করে ব্লু গ্রানাদের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছেন এরিক গার্সিয়া, রবার্ট লেভান্ডফস্কি ও রোনাল্দ আরাউহো।
৮০ শতাংশ বল পজেশনের পাশাপাশি পুরো ম্যাচে ২০টি শট নেয় বার্সার ফুটবলাররা। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে ওবেইদো ৭ শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে। ম্যাচ শুরুর মিনিট তিনেকের মাথায় দানি অলমো ক্রসবারের ওপর দিয়ে শট মারেন। এরপর ২৫ মিনিটের মাঝে মার্কাস রাশফোর্ড ও রাফিনিয়ার শট ঠেকিয়েছেন ওবেইদো গোলরক্ষক। ৩০ মিনিটের পর রাফিনিয়ার আরেকটি শট গোলপোস্টে লেগে ফেরে। আরাউহোর আরেকটি শট ফিরিয়ে হতাশ করেন প্রতিপক্ষ গোলরক্ষক।
এক মিনিটের মাথায় মারাত্মক ভুল করেছেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। নিজের সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি প্রতিপক্ষের পায়ে বল মেরে বসেন। সেই ভুলের পুরো ফায়দা তুলেছেন আলবার্তো রেইনা। প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া শটে তিনি লিড এনে দেন ওবেইদোকে। পরবর্তীতে কাতালানরা সমতায় ফেরে ৫৬তম মিনিটে। ফেররান তোরেস প্রথমে ঠিকঠাক শট নিতে না পারলে, সুযোগ আসে এরিক গার্সিয়ার কাছে। স্প্যানিশ ডিফেন্ডার পা ছুঁয়ে সেটিকে গোলে পরিণত করেন।
প্রায় দশ মিনিট পর লেভান্ডফস্কি মাঠে নামেন রাফিনিয়ার বদলি হিসেবে। আর ৫ মিনিটের মধ্যেই তিনি দারুণ এক হেডে বার্সাকে লিড এনে দেন। ফ্রেংকি ডি ইয়ংয়ের বাড়ানো ক্রসে মাথা ছোঁয়ান পোলিশ স্ট্রাইকার। ৮৮ মিনিটেই বার্সা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। এবার রাশফোর্ডের কর্নারে পাঠানো বলে আরাউহো হেডে গোলটি করেছেন।
এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে দ্বিতীয় বার্সেলোনা। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮। ভিয়ারিয়াল ১৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।
- ১পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৩সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৪‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৫মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৬UCB Price Sensitive Information
- ৭কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৮চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত