
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল অনেকটাই নিয়মরক্ষার। তাই প্রথম একাদশে বড় পরিবর্তন এনে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। তবে মেসিহীন শুরু হলেও শেষটা হয়েছে লিওনেল মেসির রেকর্ড গড়া গোলেই। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।
রোববার যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের জে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি। জর্ডানের হয়ে একমাত্র গোলটি করেন মুসা আল-তামারি।
ম্যাচটি কার্যত আনুষ্ঠানিকতা হওয়ায় প্রথম একাদশে নয়টি পরিবর্তন আনেন স্কালোনি। ফলে প্রায় দুই দশক পর বিশ্বকাপে মেসিকে ছাড়াই ম্যাচ শুরু করে আর্জেন্টিনা। তবে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আলবিসেলেস্তেরা।
১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন লো সেলসো। সেই ফ্রি-কিক থেকেই দুর্দান্ত এক শটে জর্ডানের জালে বল জড়ান তিনি। গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে বিপরীত কোণের ওপরের জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার।
চলতি বিশ্বকাপে মেসি ছাড়া আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড়ের এটিই ছিল প্রথম গোল। এর আগে দলটির করা পাঁচটি গোলই এসেছিল অধিনায়ক মেসির পা থেকে।
প্রথমার্ধের শেষদিকে হেড করতে গিয়ে ফাউলের শিকার হন হুলিয়ান আলভারেজ। শুরুতে রেফারি পেনাল্টি না দিলেও ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলান। স্পট কিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। চলতি বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল।
বিরতির পর পাল্টা আক্রমণে ভয় ধরায় জর্ডান। ৫৫তম মিনিটে বদলি নেমেই গোল করেন মুসা আল-তামারি। ডান প্রান্ত থেকে আসা নিচু ক্রস দারুণভাবে জালে জড়িয়ে ব্যবধান কমান তিনি।
এরপর ৬০তম মিনিটে তিনটি পরিবর্তন আনেন স্কালোনি। লাউতারো মার্টিনেজের জায়গায় মাঠে নামানো হয় লিওনেল মেসিকে। আর মাঠে নামার মাত্র ১৪ মিনিটের মধ্যেই নিজের উপস্থিতির জানান দেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
ম্যাচের ৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জাইরজিনহো। জর্ডানের বিপক্ষে গোল করে তাদের ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।
সব মিলিয়ে বিশ্বকাপে এটি ছিল মেসির ১৯তম গোল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টানা তিন জয়ে গ্রুপ পর্ব শেষ করে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউট পর্বে পা রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিএইচ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত