
পাচার করা অর্থ দেশে ফেরত আনা, অবৈধ নিয়োগ বাতিল এবং অস্ত্রের মুখে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের হাতে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সচেতন ব্যবসায়ী ফোরাম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন সংগঠনটির নেতারা।
লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সদস্য সচিব মো. মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বারভিডার সভাপতি আবদুল হক, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ. ন. ম. আতাউল্লাহ নাঈম, নিউ অটো গ্যালারির প্রোপ্রাইটর নজরুল ইসলাম আলম ও শিল্পোদ্যোক্তা আল মামুন।
বক্তারা বলেন, ২০১৭ সালের ৫ জানুয়ারি একটি বিশেষ বাহিনী ব্যবহার করে জোরপূর্বক ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। পুঁজিবাজার কর্তৃপক্ষকে ব্যবহার করে তারা শেয়ারের ওপর ২ শতাংশ ধারণের শর্ত চাপিয়ে দেয়, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংবিধানবিরোধী। এ শর্ত প্রকৃত মালিকদের শেয়ার ছিনিয়ে নেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়।
তারা অভিযোগ করেন, দখলের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে এস আলম। এরপর নিজের পছন্দের লোকজনকে ব্যাংকের শীর্ষ পদে বসিয়ে শুরু হয় লুটপাট। ব্যাংকের শত শত কোটি টাকা নিজের প্রতিষ্ঠানের নামে–বেনামে সরিয়ে নেওয়া হয়, তৈরি করা হয় কৃত্রিম ডলার সংকট।
বক্তারা আরও জানান, এস আলম গ্রুপ চট্টগ্রাম ও পটিয়ার কয়েক হাজার অর্ধশিক্ষিত ও অযোগ্য লোককে মোটা অঙ্কের বিনিময়ে ব্যাংকে নিয়োগ দেয়, যাদের অনেকেই ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়েছে। এতে ব্যাংকের সেবার মান ও পেশাদারিত্বে ধস নামে।
তারা বলেন, একদিকে হাজার কোটি টাকা লোপাট, অন্যদিকে অবৈধ নিয়োগের কারণে প্রতিবছর ব্যাংকের ক্ষতি হচ্ছে প্রায় দেড় হাজার কোটি টাকা। এভাবে সাত বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আজকের মধ্যেই অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বহিষ্কার না করা হয়, তবে তারা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। একইসঙ্গে সারা দেশের মেধাবী তরুণদের দিয়ে নতুন নিয়োগ ও ব্যাংকের মালিকানা পূর্ববর্তী পরিচালনা পর্ষদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
এএ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত