জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫ ১২:৫২ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার রামপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের লাভলু খান ও তার ছেলে রাব্বি খানকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

আহতরা হলেন—উপজেলার রামপুর গ্রামের বাবলু খান ও তার ছেলে বাপ্পি খান। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। কয়েক দফা সালিশ হলেও সমাধান হয়নি। এর জেরে শনিবারের সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলার নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।’

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...

মৃত ব্যক্তি ইউনিয়ন বিএনপির কমিটিতে, কুড়িগ্রামে সমালোচনার ঝড়

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মৃত এক ব্যক্তির নাম ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ...

পাথরঘাটায় তরুণী নিখোঁজ

বরগুনা জেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চর লাঠিমারা গ্রামের তাপস বৈরাগীর মেয়ে-এসএসসি ফল প্রত্যাশী অশ্রুকনা রাণী ...