
মেহেরপুর সদর উপজেলার ফতেহপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহত শিক্ষার্থীর নাম ফারহানা ওয়াহেদ অমি।
নিহত অমি জাবির ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার হোটেলবাজার এলাকায়।
এসআই ফারুক হোসেন জানান, সকালে স্বামীসহ ফতেহপুর থেকে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি রামদাসপুরে যাচ্ছিলেন অমি। রামদাসপুরের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেল ব্রেক করলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা অমি ঘটনাস্থলেই মারা যান। তবে অক্ষত থাকেন তার স্বামী। পরে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে এবং পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করে।
অমির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ইংরেজি বিভাগের সভাপতি রায়হান শরীফ, জাকসু ভিপি ও জিএস।
উপাচার্য বলেন, “তার এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের পরিবারের একজন সদস্যকে আমরা হারালাম। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, “আমরা একই বিভাগের শিক্ষার্থী ছিলাম। সে খুব বিনয়ী ছিল। আমরা পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায় তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।”
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ





পাঠকের মতামত