জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫ ২:২১ পিএম

মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গোপালপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করে কালকিনি থানা পুলিশ। তবে, কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

এদিকে, লিখন সরদারের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন, আবার কেউ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখন সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...