
আর মাত্র কয়েকদিনের মধ্যেই পুরোপুরি বাজারে উঠতে শুরু করবে দেশীয় শীতকালীন নানান সবজি। শীতকালীন শাক-সবজি ফলাতে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুর জেলার ৫টি উপজেলার কৃষকরা। কৃষি বিভাগ নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। চলতি মৌসুমে মাদারীপুর জেলায় ৪ হাজার ২শ’১০ হেক্টর জমিতে শীতকালীনসহ সবজি চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন উপজেলায় বছর জুড়ে কম বেশি বিভিন্ন রকম সবজি চাষবাদ হয়।
মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি বছর মাদারীপুর সদর উপজেলায় ১ হাজার ১০,কালকিনি ও ডাসার উপজেলায় ১ হাজার ৪ শত, রাজৈর উপজেলায় ৮শত এবং শিবচর উপজেলায় ১ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
জানা গেছে, সবজি চাষে লাভবান এবং প্রতিদিন নগদ টাকা পাওয়া যায় বলে কৃষকরা এ চাষাবাদে ঝুঁকে পড়েছে। মাদারীপুর জেলায় ইতিমধ্যেই বিভিন্ন জমিতে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, আলু, শাক, গাজর, শসা, সিম, , মূলা, লাউ, মরিচসহ বিভিন্ন রকম সবজি রোপন করা হচ্ছে।
মাদারীপুর সদর উপজেলার বাহেরচর কাতলা গ্রামের কৃষক মুজাম বাদশা জানান, এবার ৩০ শতক জমি সবজি চাষ করছেন । ছিলারচর ইউনিয়নের চরলক্ষী গ্রামের কৃষক আলমগীর মোল্লা বলেন, আমি ১৩ বিঘা জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়ে রোপন করেছি । ইতিমধ্যেই লাউ, শসা, ঢেড়শ,বেগুনসহ বিভিন্ন সবজি লাগানো হয়েছে ।
শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তামিম মাদবর বলেন, কৃষি বিভাগের পরামর্র্শে মুলা,শসা, বেগুন,লাউসহ বিভিন্ন ধরনের সবজি চাষ শুরা করেছেন। বর্তমানে তিনি ৪০ শতাংশ জমিতে ৫০ হাজার টাকা খরচ করে ইতিমধ্যেই শসার ফলন হয়ে ৭০ হাজার টাকা আয় করেছেন। তিনি জানান, এখানকার কৃষকরা শিতকালীন বিভিন্ন বিভিন্ন ফসল চাষাবাদের পাশাপাশি বারো মাস হরেক রকম সবজি চাষাবাদ করে মোটা অংকের টাকা আয় করছে। যা তাদের সংসারে সচ্ছলতা এনে দিয়েছে।
মাদারীপুর জেলা কৃষি কর্মকর্তা ড.রহিমা জানান, মাদারীপুর জেলায় চলতি শীত মৌসুমে ৪হাজার ৩শ’২০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষের লক্ষাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা কৃষকদের মাঝে প্রনোদনা দিয়েছি। ইতিমধ্যেই মধ্যে বিনা মুল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। শবজি চাষের ক্ষেত্রে মাদারীপুরে উজ্জল সম্ভাবনা রয়েছে। সবজি চাষের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছি নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আবহাওয়া অনুকুলে থাকলে। কৃষকরা সবজি বিক্রি করে প্রতি বছরের ন্যায় এবারও লাভবান হবে।
এএ
- ১ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
- ২প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ৩ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে
- ৬জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৭১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৮নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৯বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ১০পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৫সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৮পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত





পাঠকের মতামত