
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
গতকাল রোববার ভোররাতে ঘারিন্দা বাইপাস আন্ডারপাসের নিচে এ দুর্ঘটনাটি ঘটে। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি শরীফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার কাজিম উদ্দিনের ছেলে সাহেব আলী (৪৫) ও ভুক্তা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে সিএনজি চালক আব্দুল আলীম (৫৮)।
স্থানীয়দের বরাতে ওসি শরীফ জানান, ভোর রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকেই ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তারা দুজনই মারা যান।
তিনি বলেন , দুর্ঘটনাকবলিত ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএইচ
- ১নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ২আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৮প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ১০রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন





পাঠকের মতামত