

* এনবিআরের বাধ্যবাধকতায় করদাতাদের সাড়া কম
* চলতি অর্থবছরে এ পর্যন্ত ১০ লাখ ৯৮ হাজার ৮৮৫টি ই-রিটার্ন দাখিল
* গত পাঁচ দিনে এক লাখেরও কম ই-রিটার্ন দাখিল
* নভেম্বর মাসের ৩০ তারিখে ই-রিটার্ন জমার শেষ সময়
চলতি অর্থবছরে অনলাইনে ই-রিটার্ন দেয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের প্রত্যাশা ছিল, এতে রিটার্ন জমাদানে আসবে স্বচ্ছতা, বাড়বে রাজস্ব আদায়। কিন্তু ই-রিটার্ন দাখিলের চিত্র এনবিআরের প্রত্যাশার বিপরীত। ৩০ নভেম্বরের মধ্যে করদাতাদের ই-রিটার্ন জমা দেয়ার জন্য আহ্বান করেছেন এনবিআর।
এনবিআর সূত্রে এই তথ্য জানা যায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ই-রিটার্ন দাখিল হয়েছে মাত্র ১০ লাখ ৯৮ হাজার ৮৮৫টি। যা গত অর্থবছরের রিটার্ন দাখিলের তুলনায় অনেক কম।
দেশে এক কোটি ২৩ লাখ টিআইএনধারী আছেন। নভেম্বর মাসের ৩০ তারিখে ই-রিটার্ন জমা দেয়ার সময় শেষ হবে। গত ২০২৪-২৫ অর্থবছরে রিটার্ন অনলাইনে দেয়া বাধ্যতামূলক ছিল না তবুও রিটার্ন জমা হয় ৪৫ লাখ। চলতি অর্থবছরে রিটার্ন জমা দেয়ার বেঁধে দেয়া সময় শেষ হতে ২৬ দিন বাকি। অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক হওয়ায় একদিনে অন্তত এক লাখের বেশি রিটার্ন জমা হওয়া কথা। কিন্তু ৩০ অক্টোবর ই-রিটার্ন বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রেস বিজ্ঞপ্তি দেন। এতে দেখা যায়, চলতি করবছরে ১০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। এই হিসাবে গত পাঁচ দিনে এক লাখেরও কম ই-রিটার্ন দাখিল হয়েছে।
এছাড়া দেশে মোট টিআইএনধারীর তুলনায় একদিনে ৪ লাখ ২৩ হাজার রিটার্ন দাখিল হওয়া উচিত।
ই-রিটার্ন ব্যবহারে কিছু সমস্যার মধ্যে পড়ছেন করদাতারা। সার্ভারের দুর্বলতা, মোবাইলে ওটিপি আসতে দেরি হওয়া, রেজিস্ট্রেশনে বিড়ম্বনা, রিটার্নের ফাইনাল প্রিভিউ ডাউনলোডে সমস্যা, গত বছর অফলাইনে রিটার্ন জমা দেওয়ার পর অনলাইনে রেজিস্টার না করা, কলসেন্টারে ফোন দিয়ে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন করদাতারা।
কর অঞ্চল-১২-এর করদাতা মুস্তাফিজুর রহমান বলেন, এই ই-রিটার্ন নামমাত্র একটা আধুনিকায়ন। আমি এনআইডি ব্যবহার করে ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএসসহ অনেক সেবা নিয়েছি। এখন সবগুলো তথ্য জোগাড় করে রিটার্নে বসাতে হচ্ছে। অথচ এসব বিভাগের সঙ্গে ই-রিটার্ন সার্ভারের একটা সমন্বয় থাকলে এই তথ্যগুলো দিতে হতো না। এই তথ্য সরকারের জানা। নতুন করে আবার জানানো অফলাইনে রিটার্ন দেওয়ার মতোই বিষয়।
নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা কেমন হতে পারে-এ প্রসঙ্গে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, সাধারণত শেষ সময়ে রিটার্ন বেশি জমা পড়ার একটা প্রবণতা থাকে। এ ছাড়া এ বছর অনেক নতুন করদাতা নিবন্ধন নিয়েছেন। তাঁরা ৩০ জুন পর্যন্ত স্বনির্ধারণী পদ্ধতিতে তাদের রিটার্ন জমা করতে পারবেন। সব মিলিয়ে গত বছরের তুলনায় এ বছর রিটার্ন দাখিলের পরিমাণ বাড়বে।
এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এসব বিষয় নিয়ে কাজ চলছে। এটা এনবিআর একতরফা করতে পারবে না। এতে দুই তরফা অ্যারেঞ্জমেন্ট লাগে। আস্তে আস্তে করে এসব হয়ে যাবে ইনশাআল্লাহ।
যাদের জন্য অনলাইনে বাধ্যতামূলক নয়
এক বিশেষ আদেশের মাধ্যমে এনবিআর জানায়, চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। চলতি ২০২৫-২৬ করবর্ষে যেসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তাঁরাও চাইলে অনলাইনে ই-রিটার্ন জমা দিতে পারবেন।
অন্যদিকে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করলে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন। এই সময়সীমা ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও তা ১৫ দিন বাড়ানো হয়েছে।
প্রতিনিধির মাধ্যমে ই-রিটার্ন দাখিলের সুযোগ
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও অনলাইনে ই-রিটার্ন জমা দিতে পারবেন। এ ছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, ই-মেইল ইত্যাদি তথ্য দিয়ে ই-মেইল করলে ই-রিটার্নের নিবন্ধন লিংক পাঠানো হয়। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। কোনো ধরনের কাগজপত্র বা দলিল আপলোড না করেই করদাতারা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের করা প্রকৃত তথ্য ই-রিটার্ন সিস্টেমে এন্ট্রি করে ঝামেলাহীনভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। ই-রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে জমা স্লিপ পাওয়া যাচ্ছে। এমনকি প্রয়োজনীয় তথ্য দিয়ে আয়কর সনদও প্রিন্ট করে নিতে পারছেন করদাতারা।
বিএইচ
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত