
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি-লিভারপুল ম্যাচ। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবে উঁচুতে। আর এই ম্যাচ ছিল সিটিজেনদের সঙ্গে পেপ গার্দিওলার হাজারতম। স্প্যানিশ কোচের মাইলফলকের ম্যাচ তার জন্য স্মরণীয় হয়ে থাকল। ৩-০ গোলে লিভারপুলকে পঞ্চম হারের হতাশায় ভাসাল ম্যানচেস্টার ক্লাব।
গতকাল রবিবার দুই পুরানো প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আবার গোল পেয়েছেন আর্লিং হালান্ড। ৯৯তম প্রিমিয়ার লিগ গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। অথচ এটি হতে পারতো তার শততম গোল। খেলার শুরুতে একটি পেনাল্টি মিস করেন তিনি।
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক সমতা ফেরালেও তা বিতর্কিতভাবে বাতিল হয়। এছাড়া বাকি সময়ে চ্যাম্পিয়নদের চেয়ে সবদিক থেকে এগিয়ে ছিল ম্যানসিটি। বিরতির আগে নিকো গঞ্জালেসের গায়ে লেগে বল জালে জড়ায়।
তারপর ক্লাবের হয়ে শততম ম্যাচে লিভারপুল রাইট ব্যাক কনর ব্রাডলিকে ফাঁকি দিয়ে চমৎকার গোল করেন জেরেমি ডকু।
এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে সিটি টেবিলের দ্বিতীয় স্থানে ফিরল। শীর্ষে থাকা আর্সেনালের (২৬) সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন চারে। লিভারপুল নেমে গেছে আটে।
আর্নে স্লটের দল সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়েছিল অ্যাস্টন ভিলা ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতে। কিন্তু ছয় লিগ ম্যাচে পঞ্চম হার গানারদের সঙ্গে তাদের দূরত্ব বাড়ল ৮ পয়েন্টে।
আর্সেনাল শনিবার পয়েন্ট হারালে সিটি ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে মরিয়া ছিল। তারা সফল হলেও লিভারপুল দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারাল।
নবম মিনিটে ম্যানসিটি দারুণ এক সুযোগ তৈরি করে। ডকু দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকলেও লিভারপুল কিপার জর্জি মামারদাশভিলির পায়ের আলতো স্পর্শে পড়ে যান। প্রথমে পেনাল্টি না দিলেও রেফারি ক্রিস কাভানাগ ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান।
লিভারপুলকে ক্ষুব্ধ করে দেওয়া ওই পেনাল্টি থেকে এগিয়ে যেতে ব্যর্থ হয় ম্যানসিটি। হালান্ডের স্পট কিক বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মামারদাশভিলি।
২৯তম মিনিটে ম্যাথিউস নুনেসের ক্রসে লাফিয়ে দুর্দান্ত হেডে গোলমুখ খোলেন হালান্ড। লিভারপুল সমতা ফিরিয়েছিল, কিন্তু অ্যান্ড্রু রবার্টসন অফসাইডে থাকায় ফন ডাইকের লক্ষ্যভেদী হেড বৃথা যায়।
রেডদের হতাশা আরো বাড়ে প্রথমার্ধের স্টপেজ টাইমে। গঞ্জালেসের লম্বা শট ফন ডাইকের গায়ে লেগে দিক বদলে মামারদাশভিলিকে পরাস্ত করে।
বিরতির পর লিভারপুল নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছিল। ব্রাডলির ক্রসে তো গঞ্জালেস নিজের জালেই বল জড়াতে বসেছিলেন। ব্রাডলির ভাসানো বলে কডি গাকপো বেশ কাছ থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি।
ম্যানসিটি ম্যাচ একেবারে হাতের মুঠোয় নেয় ডকুর গোলে। নিকো ও’রিলির পাসে বাঁকানো শটে ৬৩ মিনিটে জানুয়ারির পর প্রথম লিগ গোল করেন ডকু।
লিভারপুল সান্ত্বনার গোল থেকে বঞ্চিত হয়। ডমিনিক সোবোসলাইয়ের শট ফিরিয়ে দেন জিয়ানলুইজি দোনারুম্মা, পরে মোহাম্মদ সালাহ গোলপোস্টের পাশ দিয়ে বল মারেন।
প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে চেলসি উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে দুইয়ে উঠে গেছে। ৩-০ গোলে ঘরের মাঠে জিতে ২০ পয়েন্ট তাদের।
অ্যাস্টন ভিলা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এএফসি বোর্নমাউথকে। ব্রেন্টফোর্ড ৩-১ গোলে জিতেছে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে। একই ব্যবধানে নটিংহ্যাম ফরেস্ট হারিয়েছে লিডস ইউনাইটেডকে। গোলশূন্য ড্র হয়েছে ক্রিস্টাল প্যালেস ও ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের ম্যাচ।
- ১নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ২দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৩হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৪ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৫কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ৬চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ
- ৭দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৮ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ৮বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৯শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ১০কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক





পাঠকের মতামত