
যশোরের কেশবপুরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কাফিউজ্জামান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। নিহত কাফিউজ্জামান উপজেলার মধ্যকুল গ্রামের আমজাদ সরদারের ছোট ছেলে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
সড়ক দুর্ঘটনায় ওই কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।
এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যায় কাফিউজ্জামান কেশবপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে কাফিউজ্জামান মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বেলা ১১টায় কাফিউজ্জামানের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধুবান্ধবসহ এলাকাবাসীর ভেতর নেমে এসেছে শোকের ছায়া।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
এদিকে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী কাফিউজ্জামানের মৃত্যুতে মঙ্গলবার কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান ও প্রাক নির্বাচনী পরীক্ষা কমিটি-২০২৫ এর আহবায়ক কাকলী রানী দাশ স্বাক্ষরিত একটি নোটিশে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আছাদুজ্জামান।
এনজে
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৩দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ৪কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ৫ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৬বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৭শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৮শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৯চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ১০জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৩শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৪একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত