মিজানুর রহমান আজহারী
গোটা জাতি খালেদা জিয়াকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। খালেদা জিয়ার এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করে জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, এই মুহূর্তে গোটা জাতি তাঁকে আন্তরিক দুআয় স্মরণ করছে।
শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
তিনি আরও লেখেন, নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মান ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দুআয় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিজানুর রহমান আজহারী লেখেন, আমি দেশের জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।
বিএইচ
- ১পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ২এনসিসি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩সিকদার ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪মেঘনা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৫প্রাইম ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬বার্জার পেইন্টসের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮বাটা সু’র বোর্ড সভা ২৭ জুলাই
- ৯ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
- ১০এনআরবি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৬কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ১০মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান





পাঠকের মতামত