
আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বরিশাল বিভাগীয় তিন দিনব্যাপী ইজতেমা।
শহরের সোনা মিয়ার পুল সংলগ্ন নাসির কমপ্লেক্স হাউজিং ময়দানে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মাঠের কাজ শুরু হয়েছে। ১৪ একরের মাঠে প্রায় কয়েক লাখ লোক সমাবেত হবেন। ২০ ডিসেম্বর আখেরী মোনাজাতের মধ্যে শেষ হবে ইজতেমা।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামায়াতের মার্কাজ ব্যবস্থাপনার সাথী রাশেদ।
তিনি জানান, ইজতেমায় কয়েক লাখ মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এতে মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন রাষ্ট্রের মুসলিরা উপস্থিত থাকবেন। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত টয়লেট, ওজুর জন্য ট্যাপ পাশের পুকুর এবং টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। রাতে আলোর জন্য বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশ জানায়, ইজতেমা মাঠের নিরাপত্তায় পুলিশ বাহিনীর সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী বরিশালে প্রথম জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন ইজতেমা মাঠ উপচে আশপাশের সড়ক ও বাসাবাড়িতে মুসল্লিরা অবস্থান নেয়। বিশেষ করে জুমার নামাজ ও আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে।
বিএইচ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত