
শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি চলছে। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর ও নগরীতে সব ধরনের কন্টেইনার পরিবহন বন্ধ রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে চট্টগ্রামে এ কর্মবিরতি শুরু করে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন। এরপর থেকে কোনো প্রাইম মুভার ও ট্রেইলর চলাচল করছে না।
প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক জানান, শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে যাচ্ছেন।
বাকি চারটি দাবি হলো-শ্রম আইন অনুযায়ী সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম কর্তৃক বেআইনিভাবে কর্তনকৃত টাকা ফেরত দেয়া, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত রাখা এবং বিএসআরএম কর্তৃক পূর্বে ছাঁটাইকৃত ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল করা।
বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোর কর্মকর্তারা জানান, প্রাইম মুভার চলাচল বন্ধ থাকায় সকাল থেকে আমদানি-রফতানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন হচ্ছে না। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি যেমন বন্ধ হয়ে পড়েছে, তেমনি জাহাজিকরণের জন্য বন্দরে রফতানি পণ্যের কন্টেইনারও অফডক থেকে বন্দরে পাঠানো যাচ্ছে না।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে সীতাকুণ্ড সার্কেল এএসপির সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের বৈঠক চলছে বলে জানা গেছে।
এদিকে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, প্রাইম মুভার শ্রমিকদের কর্মসূচির কারণে অফডকে কন্টেইনার ডেলিভারি বন্ধ আছে। তবে জাহাজ থেকে কন্টেইনার উঠানামা পুরোদমে চালু রয়েছে।
- ১জবিতে ছাত্রদলের হামলার শিকার প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস
- ২শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
- ৩এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ৪ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৭জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৮লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৯আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ১০আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই





পাঠকের মতামত