
কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত “ব্যাঙ্কেবল প্রজেক্ট প্রপোজাল তৈরি” বিষয়ক দুই দিনের কর্মশালা সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেলে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মজিবর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী।
তিনি বলেন, “এই প্রশিক্ষণ আপনাদের কাজে লাগবে। তবে প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে চলবে না। থেমে থাকা যাবে না। চর্চার কোনো বিকল্প নেই। চলমান রাখলে একটা সময় বেশ ভালো কিছু হবে।”
তিনি আরও বলেন, উদ্যোক্তা হয়ে উঠতে হলে তিনটি জিনিস জরুরি—কমিটমেন্ট, সততা ও লেগে থাকা। এই তিনটি মানসিকতা থাকলে যেকোনো ব্যক্তি সফল উদ্যোক্তা হতে পারবেন।
এ সময় কুষ্টিয়ার নারী উদ্যোক্তা হাসিনা আনসারী-কে প্রশংসা করে তিনি বলেন, তার মতো অনেকেই উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মজীবনে পরিবর্তন আনছেন। অনুপ্রেরণার এই পথ ধরে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি কাজী রফিকুর রহমান ও ফেয়ার’র নির্বাহী প্রধান দেওয়ান আখতারুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মশালাটি জেলার উদ্যোক্তাদের মাঝে পেশাদারিত্ব, পরিকল্পনা এবং ব্যবসায়িক ধারণাকে কার্যকরভাবে উপস্থাপনের কৌশল শেখাতে ভূমিকা রেখেছে।
দুই দিনের এই কর্মশালার দুই দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, ব্যাংকিং বিশেষজ্ঞ ও এসএমই ফাউন্ডেশনের অভিজ্ঞ পরামর্শক তারেক আহমেদ সালাহউদ্দিন খান।
অংশগ্রহণকারীদের ব্যাঙ্কের জন্য উপযোগী প্রকল্প প্রস্তাব প্রজেক্ট প্রপোজাল তৈরি, বাজেট নির্ধারণ, মার্কেট অ্যানালাইসিস, আর্থিক পূর্বাভাস ইত্যাদি বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, তারা এখন নিজের ব্যবসার জন্য একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে সক্ষম হবেন এবং ব্যাংক ঋণের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে আবেদন করতে পারবেন।
এনজে
- ১একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ২হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৩শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৫প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৮অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত