
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আইপিএলে কলকাতা থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। আজ শনিবার গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকেএ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এবারে আইপিএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল তাকে। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএল খেলা মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দিয়েছে বিসিসিআই।
বেশ কয়েকদিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছিল। ভারতের উগ্র কয়েকজন নেতা-কর্মী পিচ নষ্টের হুমকি দিয়েছেন। তাতে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।
এ বিষয়ে বিসিসিআই সচিব বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এক্ষেত্রে যদি তারা চায়, তাহলে বিকল্প খেলোয়াড় অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে।’
মূলত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার খবর সামনে আসার পর মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানায় ভারতের অনেক রাজনৈতিক নেতা। এমন পরিস্থিতিতে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই।
মোস্তাফিজকে ছেড়ে দেওয়া কলকাতা দলের জন্য বড় ধাক্কাই বলা চলে। কেননা বোলিংয়ে বৈচিত্রের কারণে ডেথ ওভারে তিনি খুবই কার্যকরি।
ভারতের ধর্মীয় আধ্যাত্মিক নেতা দেবকীনন্দন ঠাকুর আগেই মন্তব্য করেছেন, যে কেকেআরের কর্তৃপক্ষ ও শীর্ষ নেতৃত্বের উচিত মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাইরে রাখা।
অন্যদিকে, বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড তারকা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হয় আইপিএলের নিলাম। সেই নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।
এনজে
- ১১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ২খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৩বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৪অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৭জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৮২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৯মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১০ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত