জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ৫, ২০২৬ ৩:২০ পিএম

নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের অভিযান চালানো হয়েছে। রোববার উপজেলার বিলমারিয়া ইউনিয়নের কয়লারডহর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন করায় এজিএস ব্রিকসের ম্যানেজার মো.শাহাদাত হোসেনকে বালুমহাল ও মাটি ব‌্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লালপুরে আনসার বাহিনীর সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...