
চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি মহাসচিব।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়।
শোকবিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরণের ঘটনা দেশের জন্য শুভ নয়।
তিনি বলেন, বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেকোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে, এটিই জনগণের প্রত্যাশা।
‘কিন্তু চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের কাছে সমর্থনযোগ্য নয়।’
এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, উল্লিখিত পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।
বিএনপি মহাসচিব শোকবিবৃতিতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
বিএইচ
- ১পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ২সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ৩কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ৪এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৫সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৬বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৭চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৮ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ১০হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত