জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৬ ৭:১২ পিএম

চুয়াডাঙ্গায় আলু উৎপাদন বৃদ্ধি ও সঠিক সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে কৃষকদের দক্ষ করে তুলতে “আলু উৎপাদনের আধুনিক কলাকৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মতিউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল আহাদ মন্ডল, চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলাম, বৈজ্ঞানিক সহকারী রাসেল কবির তরফদার ও হাসান আলী।

প্রশিক্ষণে আলুর উন্নত জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন কৌশল এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করলে আলু উৎপাদনে খরচ কমিয়ে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় ...