
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা যে ১০ দলীয় ঐক্য করেছি, সেই ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা। আমাদের ঐক্যের বুনিয়াদ হলো বাংলাদেশ থেকে দুর্বৃত্তপনা এবং গুন্ডামির রাজনীতি বন্ধ করা।
তিনি বলেন, বাংলাদেশ এই লুটপাটের রাজনীতি, দুর্বৃত্তপনার রাজনীতি ও চাঁদাবাজির রাজনীতির কারণে স্বাধীনতার ৫৪ বছর পরও তার নিজস্ব টার্গেট পূরণ করতে পারেনি। বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে, প্রায় দেড় সহস্র মায়ের কোল খালি করে যে বিপ্লব এনে দিয়েছে, সেই বিপ্লবকে আজ ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। পরাজিত সকল শক্তি আজ সেই জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাইদীর নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ দেখতে চায় কারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারা ফ্যাসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। আমরা ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদিরা যে ইনসাফের জন্য প্রাণ দিয়ে গেলো, আগামী ১২ জানুয়ারি ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ব্যালটে এবং আপনাদের আসনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করে ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন।
তিনি বলেন, আমরা আজ এ নির্বাচনি জনসভায় সমবেত হয়েছি বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ে। আমাদের বাংলাদেশের ইসলামপন্থি ও দেশপ্রেমিক দলগুলো একটি ঐতিহাসিক ঐক্য গড়ে তুলেছে। আজ মিডিয়ার মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে—১০ দলীয় ঐক্য নির্বাচিত হলে প্রধানমন্ত্রী কে হবে, সংসদে গেলে প্রধান নেতা কে হবে।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের মানুষ যে পরিবর্তন ও সংস্কারের পক্ষে অবস্থান গ্রহণ করেছে, সেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের গুম, খুন, হত্যা, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ দূর করার জন্য যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান হলো, যে জুলাই বিপ্লব হলো সেই জুলাই বিপ্লবের কোনো প্রধান নেতা ছিল না। যেমন করে জুলাই বিপ্লবের কোনো প্রধান নেতা ছিল না, তেমনি আমাদের ১০ দলীয় জোটেও কোনো নেতা নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ জনসভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আরেক ছেলে মাসুদ সাঈদী, জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ প্রমুখ।
বিএইচ
- ১ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ২আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৩মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৪কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৫মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৬জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৭রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ১০ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৩ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৪খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৫মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৬বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ১০লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার





পাঠকের মতামত