প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ১২:৩২ পিএম

বার্সেলোনা ৪-০ গোলে অ্যাটলেটিকো বিলবাওকে উড়িয়ে দিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে । ক্লাবটির ইতিহাসে এটি ৩১তম কোপা দেল রে শিরোপা। সবমিলিয়ে ইউরোপিয়ান মানদণ্ডে ৯২তম শিরোপা জিতল বার্সেলোনা।

বার্সেরলোনার এই শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। দর্শনীয় দুই গোলে দলকে এনে দিয়েছে হালি গোলের জয়। পাশাপাশি নিজেও গড়েছেন জোড়া রেকর্ড।

শনিবার রাতের ম্যাচটিতে ৬৮ মিনিটের সময় ফ্রেংকি ডি ইয়ংয়ের সঙ্গে বল দেয়া-নেয়া করে অসাধারণ এক গোল করেন মেসি। মিনিট চারেক পর জর্ডি আলবার পাস থেকে প্রথম ছোঁয়ায় বল জালে জড়ান তিনি।

এ দুই গোলের সুবাদে কোপা দেল রে’র ফাইনালে এখন তার গোলসংখ্যা দাঁড়াল দশে। টুর্নামেন্টের ফাইনালের ইতিহাসে তেলমো জারাকে ছাড়িয়ে এখন মেসিই সর্বোচ্চ গোলদাতা। তার নামের পাশে রয়েছে সাতটি কোপা দেল রে শিরোপা।

এছাড়া এ দুই গোলের সুবাদে চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলে ৩১ গোল হয়ে গেছে মেসি। ২০০৮-০৯ মৌসুম থেকে টানা ১৩ আসরে ৩০ বা এর বেশি গোলের রেকর্ড গড়লেন তিনি। এর আগে টানা ১২ মৌসুমে ৩০+ গোল করেছিলেন জার্মানির জার্ড মুলার।

মৌসুমভেদে মেসির গোলসংখ্যা
২০০৮-০৯ : ৩৮
২০০৯-১০ : ৪৭
২০১০-১১ : ৫৩
২০১১-১২ : ৭৩
২০১২-১৩ : ৬০
২০১৩-১৪ : ৪১
২০১৪-১৫ : ৫৮
২০১৫-১৬ : ৪১
২০১৬-১৭ : ৫৪
২০১৭-১৮ : ৪৫
২০১৮-১৯ : ৫১
২০১৯-২০ : ৩১
২০২০-২১ : ৩১

 

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...