
শনিবার রাতে অ্যাটলেটিকো বিলবাওকে হারিয়ে ৩১তম কোপা দেল রে শিরোপা জিতেছে বার্সেলোনা। দলের ৪-০ গোলের জয়ে অধিনায়ক লিওনেল মেসির অবদান ছিল জোড়া গোল। অন্য দুই গোল করেছেন অ্যান্তনিও গ্রিজম্যান ও ফ্রেংকি ডি ইয়ং।
জোড়া গোল করে এই ম্যাচে দুই রেকর্ড গড়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে প্রথম কোপা দেল রে শিরোপাও নিজের করে নিয়েছেন মেসি। সবশেষে ২০১৮ সালে কোপা দেল রে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর দলের অধিনায়কত্ব পান মেসি।
গত দুই-আড়াই বছরে আর এ শিরোপাটি ছোঁয়া হয়নি তার। অবশেষে ২০২০-২১ মৌসুমে ঘুচল অপেক্ষা। কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়ে বেজায় খুশি মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তার কণ্ঠে। এতদিনে যেন অধিনায়কত্বের মজাটা পেতে শুরু করেছেন তিনি।
সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলে কোনো ক্যাপশন দেন না মেসি। তবে এবার শিরোপা জেতার পর চারটি ছবি আপলোড করে মেসি লিখেছেন, ‘এটি একটি খুব কঠিন কাপ ছিল এবং এই আনন্দ আমাদের প্রাপ্য ছিল! চ্যাম্পিয়নস!’
এর আগে ম্যাচ শেষ হওয়ার পর বার্সা টিভিতে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আজকে খুব আনন্দের একটি দিন। এমন একটা দলের অধিনায়ক হতে পারা সবসময়ই বিশেষ অনুভূতি, যেখানে আমি সারাজীবন ধরে খেলছি। এই শিরোপাও বিশেষ। কারণ অনেক তরুণ খেলোয়াড়দের নিয়ে আমরা একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছি। দলটা বেড়ে উঠছে এবং লা লিগার জন্য লড়ছে।’
শিরোপা জিতে অনেক বেশি খুশি হলেও, দর্শকদের সামনে এটি উদযাপন করতে না পারায় খানিক হতাশাও রয়েছে মেসির।
তিনি বলেন, ‘ভক্তদের সামনে ট্রফি জয় উদযাপন করতে পারছি না, ব্যাপারটা কষ্টের। কিছু করার নেই, এখন এভাবেই চলতে হবে আমাদের। খুবই হতাশার বিষয় এটা। কোপা দেল রে সবসময়ই একটা বিশেষ স্থান দখল করে থাকে, আমাদের ভক্তরাও এই ট্রফি জিতলে অনেক আনন্দ পায়।’
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত