নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১০:২৯ এএম

সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনা সহ রাষ্ট্রের সার্বিক পরিস্থিতিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে এক জরুরি বৈঠক রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বৈঠকে আগামীকাল সোমবার বিকেলে ১১ দলীয় জোট ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নে নেতাকর্মীদের সার্বিক প্রস্তুতি ও দায়িত্ব বন্টনসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি পটুয়াখালী-২ আসনের নবনির্বাচিত এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা-৫ আসনের নবনির্বাচিত এমপি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের নবনির্বাচিত এমপি সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, এডভোকেট এস.এম কামাল উদ্দিন, আব্দুস সালাম, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী অফিস সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...

ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম ...

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ...