
একঝাঁক তরুণের সঙ্গে অভিজ্ঞদের মিশেল ঘটিয়ে নতুন মৌসুম শুরুর আগেই নিজেদের আগমনী বার্তা দিয়ে রেখেছিল ইংল্যান্ডের ক্লাব চেলসি। বাকি ছিল শুধু মাঠে সেই ছাপ রাখা। নিজেদের প্রথম ম্যাচে সেই কাজটিও বেশ ভালোভাবেই করেছে ফ্র্যাংক ল্যাম্পার্ডের দল।
ব্রাইটনের মাঠে খেলতে গিয়ে ৩-১ গোলে জিতেছে চেলসি, জানান দিয়েছে এবার ভালো কিছু করতে দৃঢ়প্রত্যয়ী তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমেই ব্রাইটনের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।
নতুন মৌসুমের ম্যাচটিতেও একপর্যায়ে স্কোরলাইন ছিল ১-১। তবে সেখানেই থেমে যায়নি। পরে আরও দুই গোল করে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে এনেছেন রিস জেমস, কার্ট জুমারা। অবাক করা ৪-২-২-২ ফর্মেশনে এই ম্যাচটি খেলিয়েছেন কোচ ল্যাম্পার্ড।
ম্যাচের ২৩ মিনিটের মাথায় গোলরক্ষক ম্যাথিউর ভুলে প্রথম গোল হজম করে ব্রাইটন। তার কাছ থেকে সহজেই বল পেয়ে যান চেলসির নতুন খেলোয়াড় টিমো ওয়ের্নার। বাধ্য হয়ে ডি-বক্সের মধ্যে ফাউল করেন ম্যাথিউ। সেখান থেকে পাওয়া পেনাল্টিতে দলকে এগিয়ে দেন জর্জিনহো।
এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে হয় বাকি ৪ গোল। ম্যাচের ৫৪ মিনিটের সময় সমতা ফেরান লিওনার্দো ত্রসার্দ। ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শটে চেলসির রক্ষণ চূর্ণ-বিচূর্ণ করেন তিনি। তবে সমতায় বেশিক্ষণ থাকা হয়নি তাদের।
দুই মিনিট পর ফের এগিয়ে যায় চেলসি, প্রায় ২৫ গজ দূর থেকে দূরপাল্লার শটে গোল করেন ২০ বছর বয়সী ডিফেন্ডার রিস জেমস। এর দশ মিনিট পর স্বাগতিক ব্রাইটনের জালে শেষ পেরেক ঠুকে দেন কার্ট জুমা।
- ১শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ২ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৫একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৬ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত