
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপজেলা সেক্রেটারি মো. খালিদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাউফল পাবলিক মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে সহ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতিনিধি এবং উপজেলা জামায়াত নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা প্রশাসনের অনুমতি নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হন।
সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে বিএনপির পরাজিত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম তালুকদার তার সমর্থকসহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এসময় তাদের সঙ্গে থাকা ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী দলীয় স্লোগান দিতে দিতে অনুষ্ঠান স্থলে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে এবং জামায়াত নেতাদের নির্ধারিত আসন ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।
একপর্যায়ে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে অশ্লীল আচরণ ও গালাগালিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে কালাইয়া ইউনিয়নের দায়িত্বশীল ও জামায়াতের রুকন অহিদুজ্জামানসহ কয়েকজন আহত হয়।
খালিদুর রহমান বলেন, তাদের ধারণা হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
তিনি অভিযোগ করে বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের উপস্থিতিতে তার দলীয় নেতাকর্মীরা হামলার ঘটনা ঘটালেও তিনি তাদেরকে নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখেননি। বরং হামলা ঘটনায় তার নীরব সমর্থন ছিল বলে প্রতীয়মান হয়।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে হামলাকারী সন্ত্রাসীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অশোভনীয় আচরণ করে।
তিনি বলেন, বাউফলের জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের প্রতিনিধিদের ওপর এধরনের হামলা অনভিপ্রেত এবং স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে এমন ঘটনা দুঃখজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে জনগণ তা প্রতিহত করবে বলে সংবাদ সম্মেলন থেকে সতর্ক করা হয়।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনাটির ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদওয়ান উল্লাহ, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
ইএটি
- ১তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ২‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৩মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৪পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৫খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৬চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৭সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১০ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত