
আন্তর্জাতিক র্যাঙ্কিয়ে উপস্থিতি থাকলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রশ্ন উঠছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষা ও গবেষণার সাম্প্রতিক মান নিয়ে।
সম্প্রতি প্রকাশিত বিষয়ভিত্তিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৬ অনুযায়ী, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি বিষয়ে বিশ্ববিদ্যালয়টি টানা তিন বছর ধরে বিশ্বে ২৫১-৩০০তম অবস্থানেই রয়েছে। তবে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে বাকৃবির অবস্থান ছিল ৩০১-৩৫০তম। সেখান থেকে উন্নতি করে ২০২৪ সালে ২৫১-৩০০তম স্থানে উঠে এলেও, পরবর্তী তিন বছরে একই অবস্থানে স্থির রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকলেও, উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
তবে একই অবস্থান ধরে রাখার পেছনে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে সাইটেশন পার পেপার সূচকে বাকৃবি পেয়েছে ৮৪.৮ স্কোর।
এছাড়া এইচ-ইনডেক্স সাইটেশন ৬৬.৪, এমপ্লয়ার রিপুটেশন ৫২.৬, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক ৪১ এবং একাডেমিক সুনাম ৩৮.১ স্কোর অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।
এদিকে কিউএস ২০২৬ সালের প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাকৃবির অবস্থান ৯৫তম।
এশিয়ার বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অবস্থান ৩৭৮তম (সমমান)। অন্যদিকে সামাজিক ও পরিবেশগত অবদানের স্বীকৃতি-স্বরূপ কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে বাকৃবি ১২০১-১২৫০তম স্থানে রয়েছে। যা গত বছরের ১৩৫১-১৪০০তম অবস্থান থেকে কিছুটা উন্নতি হয়েছে।
এই বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া বলেন, এই অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত, তবে আমরা পরিতৃপ্ত নই। আগামী দিনে আমাদের অবস্থান যেন আরও উন্নত হয়, সে জন্য সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইএটি
- ১মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৫ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ৬চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৭জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৯মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ১০‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত