বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬ ৭:১১ পিএম

আন্তর্জাতিক র‍্যাঙ্কিয়ে উপস্থিতি থাকলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রশ্ন উঠছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষা ও গবেষণার সাম্প্রতিক মান নিয়ে।

সম্প্রতি প্রকাশিত বিষয়ভিত্তিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৬ অনুযায়ী, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি বিষয়ে বিশ্ববিদ্যালয়টি টানা তিন বছর ধরে বিশ্বে ২৫১-৩০০তম অবস্থানেই রয়েছে। তবে দেশের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

তথ্য অনুযায়ী, ২০২২-২৩ সালে বাকৃবির অবস্থান ছিল ৩০১-৩৫০তম। সেখান থেকে উন্নতি করে ২০২৪ সালে ২৫১-৩০০তম স্থানে উঠে এলেও, পরবর্তী তিন বছরে একই অবস্থানে স্থির রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় থাকলেও, উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

তবে একই অবস্থান ধরে রাখার পেছনে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে সাইটেশন পার পেপার সূচকে বাকৃবি পেয়েছে ৮৪.৮ স্কোর।

এছাড়া এইচ-ইনডেক্স সাইটেশন ৬৬.৪, এমপ্লয়ার রিপুটেশন ৫২.৬, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক ৪১ এবং একাডেমিক সুনাম ৩৮.১ স্কোর অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

এদিকে কিউএস ২০২৬ সালের প্রকাশিত র‍্যাঙ্কিং  অনুযায়ী, দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাকৃবির অবস্থান ৯৫তম।

এশিয়ার বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে অবস্থান ৩৭৮তম (সমমান)। অন্যদিকে সামাজিক ও পরিবেশগত অবদানের স্বীকৃতি-স্বরূপ কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বাকৃবি ১২০১-১২৫০তম স্থানে রয়েছে। যা গত বছরের ১৩৫১-১৪০০তম অবস্থান থেকে কিছুটা উন্নতি হয়েছে।

এই বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া বলেন, এই অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত, তবে আমরা পরিতৃপ্ত নই। আগামী দিনে আমাদের অবস্থান যেন আরও উন্নত হয়, সে জন্য সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

অপতথ্য প্রচারের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত

অপতথ্য প্রচার, নারী শিক্ষার্থীকে সামাজিকভাবে হেনস্তা এবং উসকানিমূলক তথ্য প্রকাশের অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ...

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার চেয়ে ...

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...

রাবিতে পরিবেশ-জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে ...