
ক্ষমতাসীন বিএনপি সরকার বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে নতুন করে নমনীয় অবস্থান নিয়েছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে জানিয়েছেন, আইপিএল সম্প্রচারে আর বাধা নেই।
স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার বাধা দেবে না বলেও জানান তিনি। তিনি বলেছেন, ‘আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। জোর করে কিছু করা হবে না।’
তিনি বলেছেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে। আমাদের কেউ এটা বন্ধ রাখতে বলেনি।’ পাশাপাশি তিনি বলেছেন, আগের অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার এখন কোনো কার্যকারিতা নেই।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বলেছেন, খেলার মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক নয় এবং তিনি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান।
তিনি আরও জানান, বাংলাদেশে আইপিএল সম্প্রচার সম্ভব নয় ভেবে তারা পিএসএলের স্বত্ব কিনেছেন, তাই এখন নতুন করে কিছু ভাবার সুযোগ নেই।
প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর আগের সরকার আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’
মোস্তাফিজের বাদ দেওয়ার কারণ ছিল মূলত কলকাতা নাইট রাইডার্স ও বিসিসিআইকে দেওয়া উগ্রবাদীদের চাপ ও হুমকি। সে কারণে নিরাপত্তার অজুহাতে বাঁহাতি এই পেসারকে সরিয়ে দেওয়ার আদেশ দেয় বিসিসিআই। এরপর নিরাপত্তার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও যায়নি বাংলাদেশ।
এনজে
- ১সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ২জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৩ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ৪বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৫ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৬দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৭ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ১০নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৪সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৮ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত