ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬ ৮:৪৫ পিএম , আপডেট: মার্চ ৩০, ২০২৬ ৮:৪৭ পিএম

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ নৈপুণ্যের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের দুই উপমহাব্যবস্থাপক। দেশের প্রতিনিধি ও গর্বিত সদস্য হিসেবে ব্রিজ ক্যাটাগরিতে তাদেরকে এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

এসময় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারীদের মধ্য হতে ১ম পর্যায়ে ১২৯ জনকে বিশেষ সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ সালে অনুষ্ঠিত ৪৭তম ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী বাংলাদেশ ব্রিজ ওপেন টিমের সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এসময় দেশের প্রতিনিধি ও গর্বিত সদস্য হিসেবে ব্রিজ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন এবং বনানী কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এ.এইচ.এম. কামরুজ্জামান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননাস্বরূপ মেডেল, আর্থিক পুরস্কারের চেক এবং ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এই সাফল্য বাংলাদেশ কৃষি ব্যাংকের জন্য গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যাংক পরিবার তাঁদের এই কৃতিত্বে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...