
রোববার রাতে সুপার লিগের আত্মপ্রকাশের পর পর কড়া হুঁশিয়ারি বাণী শুনিয়েছিল ফুটবলার সর্বোচ্চ সংস্থা ফিফা। জানান দিয়েছিল সুপার লিগে অংশগ্রহণ করা ফুটবলাররা জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। তবে পরবর্তীতে সুর পাল্টে তারা নরম হয়েছে। আর ফুটবলের সকল সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে আটকানো সুপার লিগ।
তবে এই দুইদিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে আসেনি কোনো বিবৃতি। অবশেষে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন ফুটবলের সর্বোচ্চ অভিভাবক জিয়ান্নি ইনফান্তিনো।
রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজকে সভাপতি করে রোববার (১৮ এপ্রিল) রাতে ঘোষণা এসেছে ইউরোপিয়ান সুপার লিগের। ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব নিয়ে এ বছরের আগস্টেই মাঠে গড়াতে পারে নতুন এই সুপার লিগ। ইতোমধ্যেই ইউরোপিয়ান শীর্ষ ক্লাবগুলো অফিসিয়ালি এই টুর্নামেন্ট নিয়ে বিবৃতিও দিয়েছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২০ এপ্রিল) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানালেন, কোনোভাবেই সুপার লিগকে ফিফা সমর্থন করতে পারে না।
ইনফান্তিনো বলেন, ‘এটা আমাদের কাছে পরিস্কার। ফিফা কোনোভাবেই সুপার লিগকে অনুমোদন দিচ্ছে না। তাদের অনুমোদন দেওয়া অসম্ভব। আর এ ব্যাপারে কোনো সংশয় নেই।’
ফিফা সভাপতি আরও বলেন, ‘আমি ১৬ বছর উয়েফার সঙ্গে কাজ করেছি। আমি কঠোর পরিশ্রম করেছি ফুটবলকে আরও সাফল্যমণ্ডিত করতে। প্রত্যেকটা ক্লাবকেই দায়িত্ব নিতে হবে এবং তাদের সমর্থকদের জন্য কাজ করতে হবে। যাদের জন্য আজ ফুটবল এই পর্যায়ে তাদের জন্য কাজ করতে হবে।’
সুপার লিগের প্রতিষ্ঠাতে ১২টি ক্লাবকে সরাসরি কোনো হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেননি ইনফান্তিনো। তবে সতর্ক করেছেন এ ব্যাপারে।
‘হয় আপনি এটাতে থাকবেন না হয় থাকবেন না। এর মধ্যবর্তী কোনো স্থান নেই। ফিফা, উয়েফা গণতান্ত্রিক সংস্থা। এখানে যে কেউই যেকোনো বিষয় উপস্থাপন করতে পারে এবং সেটা সম্মানের সহিত আলোচনাতেও আসতে পারে। তবে কেউ যদি ভিন্ন কোনো পন্থা অবলম্বন করে, তবে তাদের তা নিয়ে ভুগতে হবে। যে ক্লাবগুলো এই সুপার লিগ আয়োজন করছে তারা নিজেদের কর্মকাণ্ডের জন্য নিজেরাই দায়ি থাকবে।’
রোববার (১৮ এপ্রিল) রাতে ঘটা করে ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব এক যোগে ঘোষণা দেয় ইউরোপিয়ান সুপার লিগের। আর এই টুর্নামেন্ট মাঠে গড়াবে বর্তমান উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরিবর্তে। আর তাতেই বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। জানিয়ে দিয়েছেন এই নতুন লিগের সঙ্গে যুক্ত সকল ক্লাবকে প্রয়োজনে নিষিদ্ধও করা হবে। আর এই ১২টি ক্লাবের মধ্যেই আছে এবারের চ্যাম্পিয়নস লিগের তিন সেমিফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও চেলসি।
এদিকে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগও। তবে তার আগেই এই তিন ক্লাবের ওপর আসতে পারে নিষেধাজ্ঞা। এমনটাই জানিয়েছেন ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান এবং উয়েফার সাবেক সদস্য জ্যাসপার মোলার।
এ ব্যাপারে ইনফান্তিনো বলেন, ‘ফিফা, উয়েফাকে পূর্ণ সমর্থন দিচ্ছে। আমার, আমাদের কাজ হচ্ছে ক্লাব, জাতীয় দল এবং টুর্নামেন্টগুলোকে রক্ষা করা।’
- ১জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ২গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৩দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৪অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ৫জবি শিক্ষার্থীদের জন্য জকসুর অ্যাম্বুলেন্স উপহার
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৮স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ৯চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
- ১০প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৪ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৫চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৬চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৯শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩





পাঠকের মতামত