বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬ ৬:৫৭ পিএম

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) দেশের ২১ টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘বি’ ইউনিটে ৯৩ হাজার ১০২টি আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬ হাজার ৭৬২ ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৮২.৪৫ শতাংশ।

এর মধ্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সর্বোচ্চ উপস্থিতি হার ৮৮.৮১ শতাংশ এবং সর্বনিম্ন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যার উপস্থিত হার ৬১ শতাংশ।

ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, প্রায় সকল কেন্দ্রে উপস্থিতি সংখ্যা ভালো ছিল। তবে দুই একটি কেন্দ্রে উপস্থিতি সংখ্যা কম ছিল।

অনুপস্থিতির হার ১৭.৫৫ শতাংশ অর্থাৎ অনুপস্থিত ছিল ১৬ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এবং খুব শীঘ্রই ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তিচ্ছু আবেদন করেন।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন ভর্তিচ্ছু আবেদন করেন। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ও আর্কিটেকচারের ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ...