
সরকারি রেটে জিলাপি বিক্রিসহ নানা ধরনের ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজুর মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজ তাজু ভাই ২.০ হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেইজটি ফেসবুকে অদৃশ্য হয়ে যায়।
তাইজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণেও হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যেই পেইজটি পুনরায় চালু হবে।
জানা গেছে, মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিকভাবে ভাইরাল হয়ে ওঠেন তাজুল ইসলাম।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের একটি স্থানীয় বাজারে সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিন্নধর্মী উপস্থাপনা ও কথা বলার স্টাইলের কারণে ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরুতে ট্রল হলেও, পরে তা প্রশংসায় রূপ নেয়।
প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও স্থানীয় মানুষের নানা সমস্যাকে তুলে ধরে তৈরি করা তাঁর একাধিক ভিডিও ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই তাঁর পেজের ফলোয়ার সংখ্যা এক মিলিয়নের ঘর ছাড়িয়ে যায়।
তবে হঠাৎ করে পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনার জন্য অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করছেন।
এ বিষয়ে তাইজুল ইসলাম তাজুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, অল্প সময়ে পেজটিতে বিপুল ফলোয়ার ও ভিউ বাড়ায় মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে সাময়িকভাবে পেজটি অদৃশ্য করে থাকতে পারে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
ইএটি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত