উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬ ৪:০৮ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখলমুক্ত করেন।

জানাগেছে, ফারুক শেখ, ইউছুফ শেখ, মিলন ফকির, মিজানুর শেখ ও সামচুল শেখ নামে কয়েক জন প্রভাবশালী ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে উপজেলার কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখল করে নেয়।

এ খবর জানার পর উপজেলা প্রশাসন খালটি দখল মুক্ত করেন। তবে খালটির বিভিন্ন স্থানে এখনো পাকা ভবন ও দোকান রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে পুরো খালটি দখলমুক্ত করে খননের দাবি জানান।

এ দিকে খাল দখলের বিষয়ে দখলদারদের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু বলেন, এই খালটির বিভিন্ন স্থানে এখনো অনেকে দখল করে আছে। আমি এটি সম্পূর্ণ দখলমুক্ত করে খননের দাবী জানাচ্ছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, এটি একটি প্রবহমান খাল। কতিপয় ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে।

এটি দখল বা ভরাট হলে এলাকার ৭/৮ টি গ্রামের কৃষি কাজ ব্যাহত হবে। তাই আমরা উপজেলা প্রশাসন আজ খালটি দখলমুক্ত করলাম।

তিনি আরও বলেন, আমাদের এই অভিযান উপজেলা ব্যাপী আগামীতেও অব্যাহত থাকবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দুই দিনব্যাপী মানসিক ...

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...