জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬ ৮:২৩ পিএম , আপডেট: এপ্রিল ৭, ২০২৬ ৮:৩৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং গুরুতর আহত হয়েছে আরও ৩ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ বৈরাটি গুরুস্তান মাদ্রাসা সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সাধুরগোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাহিদ (১৬ ) ও রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহি অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ বৈরাটি গুরুস্তান মাদ্রাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি জাহিদ ও অটোরিকশার যাত্রী হাজির উদ্দিন মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও তিনজন।

তাদেরকে উদ্ধার করে স্থানীয় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, সড়ক দুর্ঘটনার খবর সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...

নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে ...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...