জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬ ৮:৩৮ পিএম

সিরাজগঞ্জে ভোজ্য তেলের বাজারে অভিযান চালিয়ে এক ডিলার প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত শহরের কালীবাড়ি এলাকায় ভোজ্য তেলের ডিলার মেসার্স সঞ্জয় এ্যান্ড ব্রাদার্সের একাধিক গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান চালানো হয়।
শুরুতে ডিলার কর্তৃপক্ষ দুটি গোডাউনের তথ্য দিলেও পরে অভিযান চালিয়ে মোট ১১টি গোডাউনের সন্ধান পাওয়া যায়। এসব গোডাউনে ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য মজুত রাখা হয়েছিল, যা গোপন করা হয়েছিল।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় পণ্যের বিপণন) ৫০ হাজার টাকা এবং ৪৫ ধারায় (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, প্রতিষ্ঠানটির ১০টির বেশি গোডাউন চিহ্নিত করা হয়েছে, যেখানে বিভিন্ন খাদ্যপণ্য মজুত ছিল।
ডিলার আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেনি।

তিনি আরও বলেন, বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো ভোক্তা তেল না পেলে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...