
গাজীপুরের কাপাসিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি মাসুমা। তাদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। মা ও নবজাতকেরা সুস্থ আছেন। রবিবার (৫ এপ্রিল) কাপাসিয়ার উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের কাজল মিয়ার স্ত্রী মাসুমা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।
শুক্রবার বিকেলে একসঙ্গে পাঁচ নবজাতককে নিয়ে কাজল-মাসুমা দম্পত্তি কাপাসিয়ার গ্রামের বাড়ীতে বাড়ি ফিরেছেন। এর আগে মাসুমা-কাজল দম্পত্তির ৯ বছর বয়সী এক মেয়ে আছে। কাপাসিয়ার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের এই গৃহবধূ এখন পুরো এলাকার ভালোবাসার কেন্দ্রবিন্দু।
মাসুমার স্বামী কাজল মিয়া বলেন, এমন ঘটনা যেমন বিরল, তেমনি ঝুঁকিপূর্ণও। জন্মের পরপরই শিশুদের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা ছিল। আমি কখনো ভাবিনি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো। আল্লাহর রহমতে আজ আমরা সবাই ভালো আছি। এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। রবিবার (৫ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিজারিয়ান অপারেশনের পর নবজাতকেরা ও তাদের মা সেখানে বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত চিকিৎসকের তত্বাবধানে ছিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই হাসপাতালের এনআইসিইউ বিভাগের চিকিৎসকের পরামর্শে ও নির্দেশনা অনুযায়ী মা ও নবজাতকদের কাপাসিয়ার বেলাসী গ্রামের মডিউল কমিউনিটি ক্লিনিকে আইসোলেশনে রাখা হয়। পরে ক্লিনিকের চিকিৎসকের পরামর্শে শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে মাসহ নবজাতকদেরকে বাড়ীতে নিয়ে আসা হয়।
কাপাসিয়ার বেলাসী গ্রামের মডিউল কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কামরুজ্জামান সেলিম জানান, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ একটি বিষয়। তবে সময়মতো সঠিক চিকিৎসা পাওয়ায় বর্তমানে মা ও নবজাতক শিশুরা সুস্থ রয়েছে।
মডিউল কমিউনিটি ক্লিনিকের ফার্মাসিস্ট সাত্তার মিয়া বলেন, বিরল এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। অনেকে ক্লিনিকে ভিড় করছেন নবজাতকদের এক নজর দেখতে।
মডিউল কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপক (ম্যানেজার) নারায়ণ চন্দ্র বলেন, নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী উচ্চতর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হবে।
মডিউল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডাঃ রুহুল আমিন জানান, তাঁর হাসপাতালে আইসোলেশনে রেখে নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এক সঙ্গে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে একজনের শারীরিক অবস্থা কিছুটা জটিল ছিল। পরে স্বাভাবিক হলে পরিবারের লোকজন তাদের নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়ীতে যদি মা ও নবজাতকদের কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে যেন আমার এই হাসপাতালে চলে আসে সে ব্যবস্থাও রাখা হয়েছে।
এনজে
- ১চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ২ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৪হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৫ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত