
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. মলাই মিয়া ও মাসুদুর রহমান মাসুদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুলসংখ্যক কৃষক।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং তারা অধিক লাভবান হবেন।
তিনি আরও বলেন, কৃষকদের প্রণোদনা দিতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সময় নানা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ ধরনের কর্মসূচি কৃষকদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে স্থানীয় প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে জানান।
ইএটি
- ১কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- ২এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ রায়হানের কবরে শ্রদ্ধাঞ্জলি
- ৪চাঁদপুর ওয়ান মিনিট মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
- ৫পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ৬ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ৭আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৮বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০লতিফ সিদ্দিকী গ্রেপ্তার





পাঠকের মতামত