
”পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি’র ব্যতিক্রমী উদ্যোগ বাউফলে চালু হয়েছে “জনতার কল সেন্টার”। সোমবার দুপুরে বাউফল উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জনতার কল সেন্টারের উদ্বোধন করেন ড. শফিকুল ইসলাম মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ চালু করা হয়েছে। এই কল সেন্টারে স্থানীয় যেকোন নাগরিক যেকোন অভিযোগ, পরামর্শ ও মতামত জানাতে পারবে। এছাড়াও নাগরিক যেকোন তথ্যসেবা গ্রহনের সুযোগ পাবে। এতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে এবং সেবার মান উন্নত হবে। তিনি আশা করেন, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ জনসেবাকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, একটি দক্ষ টিম ২৪ ঘণ্টা এ কল সেন্টারের মাধ্যমে উপজেলার মানুষের বিভিন্ন সমস্যা ও সংকট শুনবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি দুটি মোবাইল নম্বর ০১৭১৩৪৯৯৬৬১ এবং ০১৭১৩৪৯৯৬৬২ উল্লেখ করে বলেন, এ নম্বরগুলোতে কল করে যে কেউ তাদের সমস্যা জানাতে পারবেন। তবে তিনি সবাইকে অনুরোধ করেন, যেন কেউ হয়রানি, মিথ্যা ও প্রতারণামূলক কল না করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এডভোকেট মুজাহিদুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলার সাবেক শিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর, জামায়াতকর্মী হেলাল মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এনজে
- ১‘নগদ’ বিক্রির গুজব ভিত্তিহীন: আইসিটি মন্ত্রী
- ২১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য
- ৩বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ৪কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৬সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৭সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৮ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৯হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৪২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৫পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৬উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৭চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৮হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৯শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১০বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত





পাঠকের মতামত