
গাজীপুরের শ্রীপুরে অপহরণ ও ছিনতাইকারী চক্রের সদস্যদের ফাঁদে পড়ে নগদ ২ লাখ ৫২ হাজার টাকা এবং মুঠোফোন হারিয়েছেন বেসরাকারী প্রতিষ্ঠানের অডিট সেকশনের কর্মকর্তা আরিফ হোসেন (৩৫)।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরিফ হোসেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাটি গ্রামের জাফর আলী হাওলাদারের ছেলে।
তিনি রাজধানীর ভাসানটেক থানার দেওয়ানপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে কর্ণফুলী গ্রুপের অডিট সেকশনে চাকরি করেন।
গত বুধবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আরিফ হোসেন বলেন, অফিসিয়াল কাজে তিনি শ্রীপুরের মাওনায় আসেন। কাজ শেষে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে গাড়ির জন্য তিনিসহ আরো কয়েকজন অপেক্ষা করছিলেন।
এসময় ময়মনসিংহের দিক থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার তার সামনে এসে দাঁড়ায়। চালক ভেতর থেকে ঢাকা এবং বিমানবন্দর যাত্রীদের ডাকেন। আমার পাশে গাড়ির জন্য অপেক্ষায় থাকা একজন দ্রুত চালকের সাথে সামনের সিটে গিয়ে বসেন।
পরে আরো একজন পেছনের সিটের ডান পাশে গিয়ে বসেন। আমি চালককে জিজ্ঞাসা করি ঢাকা ভাড়া কত? চালক জানায় ঢাকা ২০০ টাকা ভাড়া। পরে আমি পেছনের সিটে গিয়ে বসলে আরেকজন যাত্রীবেশী ছিনতাইকারী দ্রুত প্রাইভেটকারে উঠে বসে।
প্রাইভেটকারটি উড়াল সেতুর উপর দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী পৌঁছলে পেছনে আমার দুই পাশে থাকা যাত্রীবেশী ছিনতাইকারী আমার মাথায় চাকু ঠেকিয়ে দুই হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে।
তারা আমার কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের স্যামসাং মোবাইল এবং নগদ আমার সাথে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়।
আমার কাছে থাকা এটিএম কার্ডের মাধ্যমে বিভিন্ন এটিএম বুথ থেকে এক লাখ ১০ হাজার টাকা উঠিয়ে নেয়।
পরে অপহরণ ও ছিনতাইকারী চক্রের সদস্যরা বাড়ি থেকে বিকাশের মাধ্যমে ৫ লাখ টাকা এনে দিতে বললে আমি রাজি হয়নি। এসময় তারা আমাকে মারধর করে এবং অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিলে আমি স্ত্রীকে ফোন দিয়ে আমার বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠায়।
তারা আরো টাকা দাবি করে মারধর করলে আমার অফিস থেকে ৩২ হাজার টাকা আমার মুঠোফোনের বিকাশ নাম্বারে নিয়ে আসি। চক্রের সদস্যরা আমার মোবাইল থেকে টাকাগুলি বিভিন্ন নাম্বারে ক্যাশ আউট করে নিয়ে নেয়।
রাত সাড়ে ১১ টার দিকে আমাকে হাত, মুখ-পা বেঁধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকার মহাসড়কের পাশে নির্জন স্থানে গাড়ি থেকে ফেলে দ্রুত ডাকার দিকে চলে যায়। যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে বলে পেছনে আমাদের লোকজন রয়েছে ডাক চিৎকার করলে তারা আমাকে খুন করে ফেলবে।
স্থানীয় লোকজন আমার হাত, মুখ বাঁধা অবস্থায় দেখে আমার বাঁধন খুলে দেয়। পরে আমি আমার ফুফাতো ভাই আমিনুল ইসলাম স্বপন ও এনামুল হককে জানালে তারা ভাবানীপুর এলাকা হতে আমাকে উদ্ধার করে বাসায় নিয়া যায়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আমি যাত্রীকে প্রাইভটেকারে উঠিয়ে অপহরণ ও ছিনতাইকারীর বিষয়ে কিছুই জানি না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ ফোন রিসিভ না কারায় এবিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
ওসি (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আমি ট্রেনিংয়ে গাজীপুর অবস্থান করছি এবং অভিযোগের বিষয়ে আমার জানা নেই।
স্থানীয়রা জানায়, প্রায়ই মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উভয় পাশে বাসের জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীদেরকে অপহরণ ও ছিনতাইকারী চক্রের যাত্রীবেশী সদস্যরা প্রাইভেটকারে কম ভাড়ায় ঢাকা পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে।
পরে গড়গড়িয়া মাষ্টারবাড়ী পর হলেই গাড়িতে থাকা অথবা তাদের সাথে উঠা যাত্রীবেশী ওই চক্রের সদস্যরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা ছিনিয়ে নেয়।
প্রায়ই এ ধরনের ঘটনা ঘটেলেও হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
ইএটি
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত