
মৌলভীবাজারে মহান “মে দিবস”ও জাতীয় পেশাগত সেফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ শুক্রবার এক বর্ণাঢ্য র্যালী আয়োজনের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শ্রমজীবী মানুষের সক্রিয় অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।
এতে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক রুবেল মাহমুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর শ্রীমঙ্গল উপমহাপরিদর্শক তপন বিকাশ, জেলা পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, শ্রমিক প্রতিনিধি আজিজুল হক সেলিম।
র্যালি শেষে মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল—শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। সার্বিকভাবে আয়োজিত এই কর্মসূচি সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক কর্মসংস্কৃতি গড়ে তোলার প্রত্যেয়ে নতুন দিগন্ত উন্মোচন করে।
এনজে
- ১জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৩ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত