জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৬ ৩:৫১ পিএম , আপডেট: মে ১, ২০২৬ ৪:০২ পিএম

মৌলভীবাজারে মহান “মে দিবস”ও জাতীয় পেশাগত সেফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ শুক্রবার এক বর্ণাঢ্য র‍্যালী আয়োজনের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শ্রমজীবী মানুষের সক্রিয় অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।

এতে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের উপ-পরিচালক রুবেল মাহমুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর শ্রীমঙ্গল উপমহাপরিদর্শক তপন বিকাশ, জেলা পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, শ্রমিক প্রতিনিধি আজিজুল হক সেলিম।

র‍্যালি শেষে মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল—শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। সার্বিকভাবে আয়োজিত এই কর্মসূচি সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক কর্মসংস্কৃতি গড়ে তোলার প্রত্যেয়ে নতুন দিগন্ত উন্মোচন করে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...