অর্থবছরের প্রথম ১০ মাস
রেমিট্যান্স আসার শীর্ষে সৌদি, চারধাপ পিছিয়েছে যুক্তরাষ্ট্র

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলে (১০ মাসে) রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠানোর শীর্ষে আছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের প্রবাসীরা। এছাড়াও শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে, এই অর্থবছরের প্রথম দশমাসে (জুলাই-এপ্রিল) ৪৭৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়ে শীর্ষে অবস্থান করছে সৌদি আরবের প্রবাসীরা। এদিকে যুক্তরাজ্যের প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর দিক থেকে গত অর্থবছরের প্রথম দশমাসে চতুর্থ অবস্থানে থাকলেও এই অর্থবছরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এই অর্থবছরে তারা দ্বিতীয় সর্বোচ্চ ৪০৩ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছে। ৩৮১ কোটি ৪ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা আছেন তৃতীয় অবস্থানে। এরপর ২৯২ কোটি ২৮ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়ে চতুর্থ অবস্থানে আছে মালয়েশিয়ার প্রবাসীরা।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে মোট রেমিট্যান্সে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের অবস্থান ছিল শীর্ষে। তবে চলতি অর্থবছরের একইসময়ে ২৫২ কোটি ৩৫ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়ে তাদের অবস্থান চারধাপ পিছিয়ে এসেছে পঞ্চম স্থানে। যদিও একক মাস হিসেবে এপ্রিলে ৩২ কোটি ১ লাখ ৪০ হাজার ডলার পাঠিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
এছাড়াও চলতি অর্থবছরে (দশমাসে) ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর প্রবাসী আয়ের দিক থেকে যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে রয়েছে। তারা যথাক্রমে ১৭০ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার, ১৬৯ কোটি ২ লাখ ৪০ হাজার ডলার, ১৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, ১২৯ কোটি ১৩ লাখ ডলার এবং ১২২ কোটি ৬৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে।
উল্লেখ্য, গত পাঁচ মাস ধরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ৩ হাজার মিলিয়ন ডলার অতিক্রম করেছে। এই অর্থবছরের ডিসেম্বরে ৩ হাজার ২২৩ দশমিক ৬৭ মিলিয়ন ডলার, জানুয়ারিতে ৩ হাজার ১৭১ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ৩ হাজার ১৯ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বিগত সময়ের মধ্যে সবচেয়ে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে চলতি অর্থবছরের মার্চ মাসে। এই মাসে প্রবাসীরা ৩ হাজার ৭৫২ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে। প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবাহে গত এপ্রিল মাসেও রেমিট্যান্স ৩ হাজার মিলিয়ন ডলার অতিক্রম করেছে। এই মাসে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ১২৭ দশমিক ৩০ মিলিয়ন ডলার।
এদিকে একক মাস হিসেবে এপ্রিলেও ৫২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়ে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে আছে সৌদি আরবের প্রবাসীরা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত টানা ষোল বারের মত প্রবাসী আয়ে শীর্ষে আছে সৌদি আরবের প্রবাসীরা। এছাড়াও এপ্রিলে রেমিট্যান্স পাঠানোর দিক থেকে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে যথাক্রমে- যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও কাতার।
পরিসংখ্যান বিভাগ সূত্রে, চলতি ১০ মাসে মোট প্রবাসী আয় এসেছে ২৯ হাজার ৩৩১ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে এসেছিল ২৪ হাজার ৫৩৬ দশমিক ৭২ মিলিয়ন ডলার। অর্থাৎ গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় এবার প্রবৃদ্ধি প্রায় ১৯ দশমিক ৫৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে (১২ মাসে) দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩০ হাজার ৩২৮ দশমিক ৮১ মিলিয়ন ডলার প্রবাসী আয়ের রেকর্ড হয়। তবে চলতি অর্থবছরের দুই মাস বাকি থাকার পরও রেমিট্যান্স এসেছে রেকর্ডধারী অর্থবছরের চেয়ে মাত্র ৯৯৭ দশমিক শূন্য ৬ মিলিয়ন ডলার কম। অর্থাৎ রেমিট্যান্স প্রবাহ বিবেচনায় একমাস হাতে রেখে মে মাসেই অর্থবছর হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড গড়তে যাচ্ছে।
এএ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত