
উপকূলের বিভিন্ন এলাকায় প্রায় ব্যক্তি উদ্যোগে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ “সবুজ সাথী সম্মাননা” পেয়েছেন জাকির হোসেন মুন্সি (টাইগার জাকির) ।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের বাস্তবায়নে শুক্রবার (৮ মে) পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১ টায় পরিবেশ সমাবেশে তার হাতে এই সম্মাননা তুলে দেন আয়োজকরা।
পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি জাকির হোসেন এ পর্যন্ত দুই হাজার অজগর সাপ উদ্ধার ও অবমুক্ত করেন। দীর্ঘদিন ধরে বনাঞ্চল ও লোকালয় থেকে বিপদগ্রস্ত অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা এবং নিরাপদ পরিবেশে অবমুক্ত করার কাজ করে আসছেন তিনি।
ধরিত্রী রক্ষায় আমরা ধরা-র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় এবং পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, পাথরঘাটা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, পাথরঘাটা কে.এম. পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রহিম, সাংবাদিক ইমাম হোসেন, নজমুল হক সেলিম, সমাজকর্মী মেহেদী শিকদার, বদিউজ্জামান সাহেদ, যুব সদস্য নিপা সাহা প্রমুখ।
আয়োজকরা জানান, বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সচেতনতা তৈরিতে টাইগার জাকির-এর ভূমিকা অনুকরণীয়। বিশেষ করে পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং অজগর সাপ উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়ার মতো সাহসী উদ্যোগ তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এমন কাজের কারনে তিনি এলাকায় টাইগার জাকির হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সম্মাননা গ্রহণ শেষে টাইগার জাকির বলেন, “আমি এ পর্যন্ত দুই হাজারের বেশি অজগর সাপ উদ্ধার করেছি। এছাড়াও বন উজাড়, বন্যপ্রাণী নিধনের প্রতিবাদ করছি। বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে সচেতন করতে এবং প্রাণী রক্ষায় আমি ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, এ সম্মাননা আমার জীবনে শ্রেষ্ঠ সম্মাননা, এ সম্মাননা আমার জন্য অনুপ্রেরণা, আমার কাজকে আরও বেগবান করবে। ধরা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদের এভাবেই মুল্যায়ন করা দরকার।
এনজে
- ১হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ২প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৩বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৪বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৫‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৬কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৭জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ৮নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত