
মৌলভীবাজারের বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লিটন মিয়া (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতের সাড়ে ১০টার দিকে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া উপজেলার তেলিগুল গ্রামের ফুলু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার সাফরন রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান একটি পালসার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী লিটন মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দের পাশাপাশি চালকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে।
বড়লেখা থানার এসআই দেবল কুমার দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এনজে
- ১সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার
- ২সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- ৩এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ৪নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে
- ৫চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
- ৬শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- ৭চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৮চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ১০ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৯দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত