
প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: চলতি মাসের ৪ মে বৃহত্তর প্যারিসের ৭৮ ডিপার্টমেন্টের আওতাধীন জো-অঁ-জোসা এলাকায় অবস্থিত একটি ছাত্রাবাসের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করেছিল ফরাসি পুলিশ।
প্রাথমিকভাবে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করা হলেও চলতি মাসের ১১ মে ফ্রান্স পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু।
প্রতিবেদন অনুসারে, সোমবার (৪ মে) বেলা ২টা ৫০ মিনিটে তার মরদেহ উদ্ধারের স্থলে কোনো সহিংসতার চিহ্ন বা জোরপূর্বক প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্ত অনুযায়ী এটি একটি “স্বাভাবিক মৃত্যু”।
২৩ বছর বয়সি মহাদেব ঘোষ ফ্রান্সের সনামধন্য বিজনেস স্কুল এইচইসি প্যারিসে এমবিএ-তে অধ্যয়নরত ছিলেন। এর আগে তিনি যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ইতালিতে একটি কোর্স শেষ করে প্যারিসে এমবিএ পড়তে আসেন।
এছাড়া তিনি বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারসহ বিভিন্ন পোর্টালে রাজনীতি ও সমসাময়িক ইস্যুতে নিয়মিত কলাম লিখতেন।
পরিবারের তথ্য অনুসারে, মহাদেব ঘোষ ঝিনাইদহ জেলার কাটালাগাড়ি বাজার এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ সরকারের সাবেক কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ এবং সাগরদীপা ঘোষ রায় দম্পতির সন্তান। উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি সম্প্রতি ফ্রান্সে আসেন এবং পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছিলেন।
ফরাসি কর্তৃপক্ষ তার মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য সব আইনি অনুমতি প্রদান করেছে এবং জো-অঁ-জোসা সিটি হল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেটও প্রদান করেছে।
এছাড়া প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সার্বিক সহায়তা ও দ্রুততম সময়ের মধ্যে এনওসি বা অনাপত্তিপত্র প্রদান করেছে।
মরদেহ প্রেরণকারী কর্তৃপক্ষ শুক্রবার (১৫ মে) ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১০টায় ফরাসি কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহ বুঝে পেয়েছে।
পরবর্তীতে লাশবাহী গাড়ি শার্ল দ্য গল বিমানবন্দরে পৌঁছায়। প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪৫ মিনিটে তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে বাংলাদেশের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছে।
আগামী রোববার (১৭ মে) বাংলাদেশ সময় ভোর ৫:১৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর কথা রয়েছে।
ফ্রান্সে পড়তে আসা একজন শিক্ষার্থীর এমন দুঃখজনক পরিণতির ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন।
ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ), বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড অ্যালামনাই নেটওয়ার্ক ইন ফ্রান্স এবং বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)সহ অনেক সংগঠন এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
এনজে
- ১মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪এশিয়া প্যাসিফিকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- ১০এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ১০জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা





পাঠকের মতামত